বাউফলে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর মিছিল
বাউফল (পটুয়াখালী) প্রতিনধি – পটুয়াখালীর বাউফলে জামায়াতের ইসলামী বাংলাদেশ বাউফল উপজেলা শাখার উদ্যেগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে।
শুক্রবার বিকেলের দিকে উপজেলা পরিষদ জামে মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক জায়গায় শেষ হয়।
এরপর মাহে রমজানের পবিত্রা রক্ষার জন্য বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও, মো: ইসাহাক,উপজেলা জামাতের সেক্রেটারি ও ডিগ্রী কলেজের বিভাগের অধ্যাপক খালিদ সহ প্রমুখ। বক্তরা রমজানে পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা পানাহার ও হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে বলেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































